donald-trump
হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর,  নতুন সমরকৌশলে এগোচ্ছে ইরান

হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর, নতুন সমরকৌশলে এগোচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথ, নৌপথ ও জ্বালানি অবকাঠামোকে কাজে লাগিয়ে ওয়াশিংটনকে চাপে ফেলার কৌশল নিয়েছে ইরান। তেহরানের লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়িয়ে সংঘাতের ব্যয় এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে ওয়াশিংটন শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ, কিয়েভে আবাসিক ভবনে আগুন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ, কিয়েভে আবাসিক ভবনে আগুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত ও চার শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো আজ (শনিবার, ১ আগস্ট) ভোরে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রান্সকে ‘অবজ্ঞাপূর্ণ’ বললো যুক্তরাষ্ট্র; নিরাপত্তা পরিষদে ওয়াকআউট

ফ্রান্সকে ‘অবজ্ঞাপূর্ণ’ বললো যুক্তরাষ্ট্র; নিরাপত্তা পরিষদে ওয়াকআউট

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফ্রান্সের প্রতিনিধিদল বক্তব্য শুরু করতেই সভাস্থল থেকে বেরিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। মানবাধিকার ইস্যুতে ফ্রান্সকে ‘অবজ্ঞাপূর্ণ ও অসম্মানজনক’ বক্তব্যের অভিযোগে অভিযুক্ত করে সোমবার এই ওয়াকআউটের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০ বছর পর হোয়াইট হাউসে লেবাননের রাষ্ট্রপ্রধান; ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা

২০ বছর পর হোয়াইট হাউসে লেবাননের রাষ্ট্রপ্রধান; ইসরাইলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা

ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে এ সপ্তাহেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন লেবানিজ প্রেসিডেন্ট জোসেফ আউন। গত বছর লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দেশটির যুক্তরাষ্ট্র-সমর্থিত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম লেবাননের কোনো রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউস সফর করছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রবাসী

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রবাসী

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এবার বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রবাসী। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, আটলান্টিক সিটিসহ বেশ কয়েকটি শহরের ভিন্ন দেশের পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

ভোট ভাগ হয়ে যাচ্ছে কামালা-ট্রাম্পের!

ভোট ভাগ হয়ে যাচ্ছে কামালা-ট্রাম্পের!

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে মধ্যপ্রাচ্য ইস্যুতে ক্রমেই মুসলিম ভোটারদের সমর্থন কমছে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে এ ভোট যাচ্ছে তৃতীয় দলের ঝুলিতে। এতে ব্যাটল গ্রাউন্ডস খ্যাত অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের চেয়ে পিছিয়ে পড়ার ঝুঁকিতে পড়েছেন কামালা। অন্যদিকে, অভিবাসীদের গলাধাক্কা দিয়ে দেশে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

প্রতিপক্ষ কামালাকে নিয়ে বিদ্রুপ ট্রাম্পের নির্বাচনী প্রচারের বড় অংশ

প্রতিপক্ষ কামালাকে নিয়ে বিদ্রুপ ট্রাম্পের নির্বাচনী প্রচারের বড় অংশ

যুক্তরাষ্ট্রে সীমান্ত অনুপ্রবেশ আর অপরাধপ্রবণতা বেড়ে যাওয়া, এই নিয়ে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ কামালাকে নিয়ে বিদ্রুপ ট্রাম্পের নির্বাচনী প্রচারের বড় অংশ। এদিকে, নির্বাচন সামনে রেখে ট্রাম্পের আর্থিক কেলেঙ্কারির মামলার রায় পিছিয়েছে নিউইয়র্কের আদালত।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ট্রাম্প-কামালার আক্রমণ তত বাড়ছে

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ট্রাম্প-কামালার আক্রমণ তত বাড়ছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই যেন ব্যক্তিগত আক্রমণে একে অপরকে ঘায়েল করার চেষ্টায় দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। গাজা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায়ও কামালার ওপর দোষ চাপিয়েছেন ট্রাম্প। এদিকে, কামালার অভিযোগ রাজনৈতিক স্বার্থে ট্রাম্প যা ইচ্ছা তাই কাজ করছেন। চলতি সপ্তাহে দুই দলই প্রচারণায় ছুটছেন স্যুইং স্টেটগুলোতে।

ভোটার টানতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প-কামালা

ভোটার টানতে উঠেপড়ে লেগেছেন ট্রাম্প-কামালা

ভোটারদের তুষ্ট করতে কীনা করেন রাজনীতিবিদরা! গাজায় নয় মাস ধরে চলা যুদ্ধে ইসরাইলকে স্পষ্ট সমর্থন দিয়ে আসলেও এবার অস্ত্রবিরতির আশ্বাস দিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ওদিকে, কামালাকে টেক্কা দিতে তরুণ ভোটারদের দলে টানার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প।

আসন্ন নির্বাচনের পর আর ভোট দিতে হবে না যুক্তরাষ্ট্রের খ্রিস্ট ধর্মাবলম্বীদের

আসন্ন নির্বাচনের পর আর ভোট দিতে হবে না যুক্তরাষ্ট্রের খ্রিস্ট ধর্মাবলম্বীদের

আসন্ন নির্বাচনের পর আর ভোট দিতে হবে না যুক্তরাষ্ট্রের খ্রিস্ট ধর্মাবলম্বীদের। এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তাই নিয়ে শোরগোল চলছে মার্কিন রাজনীতিতে।