ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে ৪ কলেজশিক্ষার্থী আটক
ফেনীর ফাজিলপুরে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থীকে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরা উদ্ধার করা হয়। আজ (রোববার, ২৯ নভেম্বর) দুপুরে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেয়ার সময় তাদের আটক করা হয়।