ফ্রান্সকে ‘অবজ্ঞাপূর্ণ’ বললো যুক্তরাষ্ট্র; নিরাপত্তা পরিষদে ওয়াকআউট
রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফ্রান্সের প্রতিনিধিদল বক্তব্য শুরু করতেই সভাস্থল থেকে বেরিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। মানবাধিকার ইস্যুতে ফ্রান্সকে ‘অবজ্ঞাপূর্ণ ও অসম্মানজনক’ বক্তব্যের অভিযোগে অভিযুক্ত করে সোমবার এই ওয়াকআউটের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।