অক্সফাম
বিদেশি সাহায্য সংস্থার ওপর নজরদারি করছিল ইসরাইল, ফাঁস হলো নথি

বিদেশি সাহায্য সংস্থার ওপর নজরদারি করছিল ইসরাইল, ফাঁস হলো নথি

ইসরাইল সরকারের একটি অভ্যন্তরীণ নথি হাতে পেয়েছে আল জাজিরা। নথিটি থেকে জানা গেছে, ২০১৩ সালে ইসরাইল বিশ্বের বিভিন্ন দাতব্য ও মানবিক সহায়তা সংস্থার তথ্য সংগ্রহ করেছিল। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে তাদের অবস্থানের কারণে বিশ্বের সবচেয়ে পরিচিত কিছু মানবিক সংস্থাকে আলাদাভাবে চিহ্নিত করে রাখা হয়। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।

অনুমোদন থাকার পরও অক্সফামের গাড়িতে হামলায় বিশ্বজুড়ে নিন্দা

অনুমোদন থাকার পরও অক্সফামের গাড়িতে হামলায় বিশ্বজুড়ে নিন্দা

গেল অক্টোবরে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২০ জন স্বেচ্ছাসেবক ও সহায়তা কর্মী নিহত হওয়ায় উদ্বেগ জানিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন। বিশেষ করে ইসরাইলি বাহিনীর অনুমোদন থাকার পরও আন্তর্জাতিক সংস্থা অক্সফামের নিজস্ব গাড়িতে হামলা ও চার মানবাধিকার কর্মী নিহত হওয়ায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এই পরিস্থিতেও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চান ফিলিস্তিনে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান। ইসরাইলি পার্লামেন্টে নিষিদ্ধ হলেও মধ্যপ্রাচ্য ইস্যুতে ওয়াশিংটনের সাথে সম্পর্ক ধরে রাখার বিষয়ে আশাবাদী সংস্থাটি।

চার বছরে দরিদ্র শত কোটি, ধনীদের সম্পত্তি দ্বিগুণ

চার বছরে দরিদ্র শত কোটি, ধনীদের সম্পত্তি দ্বিগুণ

গত চার বছরে বিশ্বে দরিদ্র হয়েছে শত কোটি মানুষ। অন্যদিকে এই সময়ে বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির সম্পত্তির পরিমাণ দ্বিগুণ হয়েছে। ঘণ্টায় ১ কোটি ৪০ লাখ ডলার করে বেড়েছে তাদের সম্পদ।