লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার ‘যানবাহনমুক্ত’
বিপণিবিতান ও কেনাকাটার জন্য সুপরিচিত লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের প্রায় এক কিলোমিটার অংশ যানবাহনমুক্ত করা হয়েছে। যানজট কমিয়ে পথচারীবান্ধব করে তুলতেই নতুন এই উদ্যোগ। এছাড়া বাণিজ্যিক গুরুত্ব বিবেচনা করে সড়কটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ২০২৭ সালের মধ্যে এখানে সবুজ উন্মুক্ত স্থান, শিল্পকলা, সংগীত আয়োজনসহ নানা ব্যবস্থা থাকবে।