ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রাকের পেছনে এসইউভির ধাক্কা, নিহত ৪
ভারতের অন্ধ্রপ্রদেশে অনন্তপুর জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) হায়দ্রাবাদ থেকে একটি বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার সময়, আমন্ত্রিতদের বহনকারী এসইউভি পেছেন দিক থেকে এসে একটি ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।