
একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে যাচ্ছি আমরা: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক স্থানে এনে এগিয়ে যাওয়ার জন্য সময় প্রয়োজন। দেশের মানুষের কাছে একটাই আকুতি, একটাই আবেদন; সেই সময়টুকু আমাদের একটু দেন। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকেই এগোচ্ছি। নির্বাচিত সরকার হিসেবে আমরা আপনাদের কাছে দায়বদ্ধ।

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে: অর্থমন্ত্রী
যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (রোববার, ২২ মার্চ) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিয়া স্মৃতি জাদুঘরকে হ্যারিটেজ ঘোষণা করে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী
জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হ্যারিটেজ হিসেবে ঘোষণা করে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে চট্টগ্রামের কাজির দেউড়িতে জাদুঘর পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফুল দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন: পরিকল্পনামন্ত্রী
দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফুলেল শুভেচ্ছা গ্রহণ না করে তিনি বলেন, ‘ফুল দেয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।’