কোটি টাকা খরচ করে প্রবাসের ব্যর্থ অভিযান; দেশে ফিরলেন স্বপ্নভঙ্গরা
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ায় আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) আরো ৩৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারীসহ এ ৩৬ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ব্রাজিল ও মেক্সিকো হয়ে যাত্রা শুরু করেও স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসা প্রবাসীরা বিশাল অর্থ খরচ করলেও কোনো ফল পাননি। গণমাধ্যমের কাছে কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।