
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা দিচ্ছে সরকার: আবেদন শুরু ১২ এপ্রিল, পাবেন যারা
২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম ১ম বর্ষে ভর্তি হওয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সুসংবাদ। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের (Prime Minister’s Education Assistance Trust - PMEAT) অধীনে শিক্ষার্থীদের এককালীন ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা (Admission Assistance) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ এপ্রিল থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে।

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দিচ্ছে সরকার, পাবেন যারা
দেশের ক্রীড়াঙ্গনের মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (National Sportsmen Welfare Foundation) এই উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে অসুস্থ, দুর্ঘটনায় আহত এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা ও বৃত্তি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থসহায়তা দেয়ার আহ্বান
প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করাই সরকারের লক্ষ্য।