
এইচএসসির ফল প্রকাশ আজ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (শনিবার, ৩১ অক্টোবর) প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেয়া দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই, তবে তা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে।’

প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের শিক্ষামন্ত্রীর বার্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বার্তা দিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রার্থীরা নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন তিনি। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এক পোস্টে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীরা যা লিখেছে সে অনুযায়ী এসএসসির ফল হয়েছে: শিক্ষামন্ত্রী
পরীক্ষায় শিক্ষার্থীরা যা লিখেছে, সে মোতাবেক এসএসসির ফল হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় এবার ফল বাড়িয়ে ভালো দেখানো হয়নি।’

রোজার কারণে এসএসসি পরীক্ষা মার্চে: শিক্ষামন্ত্রী
রমজানের কারণে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (সোমবার, ৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রশাসন ও আবহাওয়া অফিসের মতামতেই এইচএসসি পরীক্ষা চলেছে: শিক্ষামন্ত্রী
সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন, আবহাওয়া অফিসের মতামতের ভিত্তিতে এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনে শিক্ষামন্ত্রীর নির্দেশ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন সকল পরীক্ষা কেন্দ্রে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার চালু হতে যাচ্ছে। তিনি বলেছেন, এই খাদ্য কর্মসূচিতে শিশুদের মাঝে যদি কোনো ধরনের পচা বা নিম্নমানের খাবার পরিবেশন করা হয়, তবে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ ২০২৬-এর ফাইনাল আজ (শনিবার, ২০ জুন) অনুষ্ঠিত হবে।

২০২২ সালের পর ভাতাবঞ্চিত শিক্ষকদের অবসরভাতা দেবে সরকার: শিক্ষামন্ত্রী
২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় অবসরভাতা পাননি, তাদের জন্য অবসর ভাতা কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

লন্ডনে মন্ত্রীদের উচ্চপর্যায়ের সংলাপে অংশ নিয়েছেন শিক্ষামন্ত্রী
যুক্তরাজ্যের লন্ডনে ইসলামিক ওয়ার্ল্ড এজুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশন (আইসিইএসসিও) আয়োজিত মন্ত্রীদের উচ্চপর্যায়ের সংলাপে অংশগ্রহণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল।