
এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান পুলিশ অ্যাসোসিয়েশনের
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘ক্রসফায়ার’ শব্দটি অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান বোঝাতে ব্যবহার করেছেন বলে মনে করে পুলিশের নন ক্যাডার সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আইজিপির বক্তব্যে উদ্বেগ অপরাধ বিশেষজ্ঞদের; প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের অনুমতি সাপেক্ষে আইজিপির ‘ক্রসফায়ার’ করতে চাওয়া বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞরা। একই সঙ্গে সাংবাদিকদের নিয়ে করা তার মন্তব্য কণ্ঠরোধের প্রয়াস বলেও মনে করছেন তারা। যদিও পুলিশ বাহিনী প্রধানের এই বক্তব্য সমর্থন করে না সরকার। বরং প্রধানমন্ত্রী দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।

সরকার ক্রসফায়ার চায় না; আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সরকার তো ক্রসফায়ার চায় না, বরং সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স।’

ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি টিআইবির
সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ (সোমবার, ২৬ অক্টোবর) এক স্পষ্টীকরণে সদর দপ্তর জানিয়েছে, আইজিপি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেয়ার উদ্দেশে শব্দটি ব্যবহার করেননি বলেও দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস নয়, ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চাইলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

পরিচয় বা প্রভাব বিবেচনায় অপরাধীর ছাড় নেই— আইজিপির হুঁশিয়ারি
অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, ‘মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ (রোববার, ১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। আরেক প্রজ্ঞাপনে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের সহকারী পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

শেখ হাসিনা-বেনজীরদের মামলার অগ্রগতি দ্রুতই দৃশ্যমান হবে: দুদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুতই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। এ মামলার দ্রুত অগ্রগতি হবে বলেও জানান তিনি। এদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে সরকারের সব সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান মহাপরিচালক।

নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার তাগিদ আইজিপির
সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ
বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।