ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে আইপিএফ
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া শুরু করবে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (আইপিএফ)। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের পুরো অর্থই ফেরত দেয়া হবে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম এ কথা জানান।