নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মো. নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব অর্পণ করা হয়।