জুলাই গণঅভ্যুত্থানে কী বলেছিলেন বাঁধন
২০২৪ সালের ছাত্র-জনতার ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’র ব্যানারে রাজপথে নামেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের বিভিন্ন অঙ্গনের কর্মীরা। বৃষ্টিতে ভিজে সেদিন ফার্মগেট এলাকায় ব্যানার হাতে স্লোগান দিতে দিতে এসে দাঁড়ান তারা। এদিন অভিনেত্রী আজমেরি হক বাঁধনও উপস্থিত ছিলেন। সংস্কারের পক্ষে সরব দেখা যায় তাকে।