ঈদ মোবারক: আনন্দ, মিলন আর শেকড়ে ফেরার উৎসব
দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর আকাশে দেখা গেছে বাঁকা চাঁদ। সেই সঙ্গে শেষ হয়েছে অপেক্ষা। এসেছে পবিত্র ঈদুল ফিতর। কাজী নজরুল ইসলামের চিরচেনা গান ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’র সুরে সুর মিলিয়ে উৎসবের আমেজে ভরে উঠেছে চারপাশ। আগামীকাল (২১ মার্চ, শুক্রবার) দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।