আনোয়ারুল-ইসলাম-সরকার

‘অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন, তফসিল হতে পারে জুলাই-আগস্টে’
জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনি তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন: ইসি আনোয়ারুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৮৫ থেকে ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচনের আনুষ্ঠানিক কাউন্টডাউন এরমধ্যেই শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।