আন্তর্জাতিক-অপরাধ-ট্রাইব্যুনালের-তদন্ত-সংস্থা

আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, ডা. দিপু মনিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসক ও গণমাধ্যমে চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও কবরস্থানসহ জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।