ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দায়িত্বে আবদুস সালাম-রবিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আর সদস্য সচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।