নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিন (৩০) মারা গেছেন। তার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় দগ্ধ তার স্ত্রী লিমা পারভীনও (২৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।