ইরানের নিহত সেনা কর্মকর্তা মুসাভির শেষ বার্তা প্রকাশ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আব্দুর রহিম মুসাভির শেষ বার্তা প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা মুসাভির নিজের হাতে লেখা একটি পত্র প্রকাশ করে। খবর আল জাজিরার।