দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেব না: খাদ্যমন্ত্রী
দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের একটাই লক্ষ্য, দেশের মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করা। কেউ যেন অভুক্ত না থাকে, কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।