খামেনির জানাজা ও দাফন: শোকযাত্রায় ইতিহাস গড়তে যাচ্ছে ইরান
জনসংখ্যার অনুপাতে বিশ্বের সবচেয়ে বড় জানাজা হিসেবে আজও স্মরণীয় হয়ে আছে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনির জানাজা। যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। তেহরানে ৩২ কিলোমিটার দীর্ঘ পথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলো ১ কোটির বেশি মানুষ। যা ইরানের মোট জনসংখ্যার ৬ ভাগের এক ভাগ। এবার আলী খামেনির জানাজায় ২ কোটি মানুষের সমাগমের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ইরান।