ইতিহাসের প্রথমবারের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে আরএসপি
নেপালের নির্বাচনের ইতিহাসের প্রথমবারের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বালেন্দ্র শাহ'র রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। সরাসরি ভোটে ১২৫টি আসনে জয়লাভ করেছে জেনজিদের সমর্থনকারী দলটি। এছাড়াও, পিআর পদ্ধতিতে ৫৮টি আসন পেতে যাচ্ছে আরএসপি। গণনায় ১৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে গগন থাপার নেপালি কংগ্রেস। এরই মধ্যে সরকার গঠন করতে যাওয়া বালেন্দ্র শাহ'র দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদি।