ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন ইউজিসির
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬টি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ৮টি শর্তসাপেক্ষে এসব বিভাগ চালুর অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করতে ৭টি অনুষদের অধীনে ১৫টি বিভাগ চালুর প্রস্তাব দিয়েছিল কর্তৃপক্ষ। প্রস্তাবটি পর্যালোচনার পর ইউজিসির সংশ্লিষ্ট কমিটি ৬টি বিভাগ চালুর সুপারিশ করে।