রাতে ফুটবল মহারণ; ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্সেনাল-সিটি ও বায়ার্ন
ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে একাধিক হেভিওয়েট দল। লা লিগায় রিয়াল মাদ্রিদ মাঠে নামছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানের জন্য লড়াইয়ে ভিন্ন ভিন্ন ম্যাচে দেখা যাবে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটিকে। অন্যদিকে জার্মানিতে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ এবং বুরুশিয়া ডর্টমুন্ড।