‘কাপুরুষোচিত হামলায়’ পিছু হটবে না ইরান: আরাঘচি
তেহরানে আল-কুদস দিবসের মিছিলে বোমাবর্ষণের মধ্যেই ইরানি জনগণের অদম্য সাহসের প্রশংসা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের ‘কাপুরুষোচিত হামলায়’ ইরানিরা দমে যাবে না। খবর আল জাজিরার।