বিএনপি ফ্যাসিস্টদের পথ অনুসরণ করছে: কুষ্টিয়ায় মাওলানা মামুনুল
খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। এতে দলটি মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। আজ (শনিবার, ১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।