
ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায় আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এত দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক ছিল। নতুন নীতিমালায় এ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি দেশের সব বেসরকারি, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানকেও সরকারি মনিটরিংয়ের আওতায় আনা হবে।

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা
শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মানের মতো একটি তৃতীয় ভাষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ যেদিন, ঘরে বসে দেখবেন যেভাবে
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল (Junior Scholarship Result) ‘চলতি সপ্তাহেই’ প্রকাশিত হতে যাচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল বা বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সম্বলিত চূড়ান্ত গেজেট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

রক্তে অর্জিত বাংলা ভাষায় আধিপত্য ইংরেজির!
একুশে ফেব্রুয়ারি শুধু বাংলাভাষীদের জন্য নয় এটি সকল ভাষাভাষীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানো দিন। ১৯৫২ সালে বুকের তাজা রক্তে অর্জিত বাংলা ভাষা আজ বিদেশি ভাষার দখলে। শহরের স্কুল-কলেজ থেকে বিপণিবিতান, সর্বত্র ইংরেজির আধিপত্য। ভাষা পরিবর্তনশীল, তবে অতিরিক্ত নির্ভরতা বাংলাকে দুর্বল করছে। বিশেষজ্ঞদের মতে, সরকারি উদ্যোগে বাংলার ব্যবহার বাড়ানো জরুরি।