
ফ্রান্সে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো বাস, শিশুসহ নিহত ২
ফ্রান্সে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিশু ও এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইউরোপে উড়োজাহাজে একের পর এক বোমাতঙ্ক, বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা
ইউরোপজুড়ে উড়োজাহাজে একের পর এক ভুয়া বোমাতঙ্কের ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার অন্তত তিনটি নতুন হুমকির ঘটনা তদন্ত করেছে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের পুলিশ। একই সময়ে প্রাগ থেকে বুখারেস্টগামী একটি রোমানীয় যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার হুমকি দেয়া হয়। আশরাক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শিক্ষা খাতে বাজেট ছাঁটাইয়ের প্রতিবাদ ডেনমার্কে; ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ
প্রতিরক্ষা বাজেট বাড়াতে কয়েক দশক ধরে চলে আসা শিক্ষার্থীদের ভাতা ছাঁটাইয়ের একটি সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ডেনমার্কে বিক্ষোভ করেছেন হাজার হাজার তরুণ। এর মধ্য দিয়ে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের অসন্তোষের ঢেউয়ে যুক্ত হলো দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক করছে কারা, নেপথ্যে কী?
ইউরোপের সাতটি দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজার হঠাৎ অকেজো হয়ে পড়েছে। হ্যাকাররা দূর থেকে নিয়ন্ত্রণ নিয়ে কোনো কোনো ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটানো এবং এর ওপর ভোক্তাদের আস্থা নষ্ট করার একটি পরিকল্পিত চেষ্টা।’ কয়েক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় এমন সাইবার হামলার পর এর সম্ভাব্য হোতা ও উদ্দেশ্য নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইউরোপের ৭ দেশে সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে সাইবার হামলা
ইউরোপের সাতটি দেশের একাধিক সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেটর ও ফ্রিজিং ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বিবিসি, রয়টার্সসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউরোপের সঙ্গে যুদ্ধে প্রস্তুত রাশিয়া; তবে চায় না সংঘাত: পুতিন
রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, তবে কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে টেলিফোন আলাপের পর আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

স্পেনে ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক, তদন্ত প্রতিবেদন প্রকাশ
ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনায় ৬৮ জন নিহতের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে স্পেন। এর মধ্যেই ধর্মঘটের ডাক দিয়েছে স্প্যানিশ রেল চালক ইউনিয়ন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানী মাদ্রিদে পরিবহন মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। যদিও পুলিশের মারমুখী অবস্থানের কারণে বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। সিগন্যালিং সিস্টেমের ত্রুটি আর ট্রেন কন্ট্রোলারের ভুল সিদ্ধান্তেই এমন দুর্ঘটনা বলে জানা গেছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এসব জানিয়েছেন স্পেনের পরিবহনমন্ত্রী।

ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপের ৫ দেশ
বোয়েলো ও অস্টেন নামক জোড়া ঝড়ের আঘাতে বিপর্যস্ত উত্তর ইউরোপের ৫ দেশ। ১ জনের প্রাণহানির পাশাপাশি বিদ্যুৎহীন দেশগুলোর অন্তত দেড় লাখ বাসিন্দা। অনেক স্থানে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ব্যাহত যান চলাচল। এছাড়াও, বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে ইউরোপকে দূরে থাকার আহ্বান ইরানের
সম্ভাব্য মার্কিন ও ইসরাইলি হামলা মোকাবিলায় ইরান সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে জানিয়ে ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন ও তেলআবিব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ ও ইতালি যাওয়ার সুযোগ, আবেদন যেভাবে
ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে ইতালিসহ ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠাতে তিন হাজার বেকার ও অভিজ্ঞ তরুণকে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে(Free European Job Training and Italy Visa Opportunity)। প্রকল্পটির আওতায় কারিগরি দক্ষতার পাশাপাশি ইতালীয় ভাষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমিকের অধিকার সংক্রান্ত বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে (Free Italy language course and technical training in Bangladesh)। প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীরা ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইউরোপ। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সহিংস বিক্ষোভ দমনে ফ্রান্স ও ইতালিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ইউরোপজুড়ে চলমান সহিংস বিক্ষোভে জেরে সেনা মোতায়েন করছে ফ্রান্স ও ইতালি। আগামী শনিবার ফ্রান্সে আবার বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।