
স্পিকারের সঙ্গে ইইউ ও পার্টনার ফর ডেমোক্রেসির প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিনিধিদল।

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ (সোমবার, ২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের ডেনিম রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টে এ রপ্তানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে কানাডা-ইইউ নতুন চুক্তির সম্ভাবনা
যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক জোরদারে কানাডার ৮০ শতাংশ মানুষ কার্নি প্রশাসনের নেয়া উদ্যোগের পক্ষে বলে এক জরিপে উঠে এসেছে। তাদের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি হলে ইউরোপের দেশগুলোতে পড়াশোনা, কাজ এবং যোগ্যতা প্রমাণের সুযোগ বাড়বে কানাডীয়দের। অক্টোবরে মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাওয়া কানাডা-ইইউ বৈঠকে একটি নতুন চুক্তির জোর সম্ভাবনা রয়েছে।

ইইউ-এর সঙ্গে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে: বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে ৪৮টি প্রতিবন্ধকতার পুরোপুরি সমাধান হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইউরোপের অভিবাসন নীতি: ডেনমার্কসহ পাঁচ দেশের বৈঠক, মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে উদ্বেগ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে ফেরত কেন্দ্রে (রিটার্ন হাব) বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের পাঠাতে ২০২৭ সালের শেষ নাগাদ পুরোপুরি প্রস্তুত হওয়ার প্রত্যাশা করছে ডেনমার্ক। এ ধরনের অবকাঠামো চূড়ান্ত করতে জোটের পাঁচটি দেশ কাজ এগিয়ে নিচ্ছে।

সহযোগিতায় সম্পর্ক এগোয়, নির্ভরতায় নয়: ইইউ রাষ্ট্রদূত
সহযোগিতা, জোট ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও এগিয়ে নেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই অগ্রগতি; উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের
রোহিঙ্গা প্রত্যাবাসনে ৯ বছরেও অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

সেউতার সীমান্ত নিয়ে ইন্সটাগ্রামে ভুয়া তথ্য, মেটার কনটেন্ট অপসারণ
ইন্সটাগ্রামে কিছু অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে সীমান্ত পারাপারের ভুল পরামর্শ দিয়ে সেউতার অভিবাসনপ্রত্যাশীদের উস্কে দিচ্ছে বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। অ্যাকাউন্টগুলো অ্যালগরিদম ব্যবহার করে অভিবাসনপ্রবাসীদের সেউতার সীমান্তবর্তী পথ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে। বিবিসির অনুসন্ধানের পর ইন্সটাগ্রাম থেকে মানবপাচারকে উস্কে দেয় এমন কিছু উস্কানিমূলক কন্টেন্ট সরিয়ে ফেলেছে মেটা।

ট্রাম্পের হুমকি, ইরানের পাল্টা হুঁশিয়ারিতে নতুন উত্তেজনা
ইরানে তীব্র আঘাত হানার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেকোনো মূল্যে যুদ্ধ জয়ের প্রতিজ্ঞা তার। জ্বালানি অবকাঠামোতে হামলা হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মোক্ষম জবাব দেবে বলে হুঁশিয়ার করেছে তেহরান। এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ আটকে দেয়ার খবরে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম।

ইইউ’র ১৪ প্রতিষ্ঠানের কাছে পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৪টি প্রতিষ্ঠানের কাছে বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে চীন। খবর এএফপির।

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা
২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন দেশটির ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিরীয়দের হতবাক করে দেয়। এর আগে ১৩ বছর ধরে আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিজেদের দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এতে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন, অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।