প্রযুক্তি খাতে আয়ের তুলনায় খরচ বেশি; ওয়াল স্ট্রিটে শেয়ার বিক্রির ধস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগের বিপরীতে আশানুরূপ আয় না হওয়ায় যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল ও ই-কমার্স জায়ান্ট আমাজনের গত প্রান্তিকের হতাশাজনক আয়ের খবরের পর প্রযুক্তিভিত্তিক সূচক নাসড্যাকে বড় পতন ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।