বিগত সরকারের ১৫ বছর দুর্নীতি, ইন্টেরিমের ১৮ মাস ছিলো ভুলনীতির: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, বিগত সরকারের ১৫ বছর ও অন্তবর্তী সরকারের ১৮ মাস দুটি কাজ হয়েছে— একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুলনীতি। অন্তবর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতের সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিলো, এটা বড় একটি নীতিগত সিদ্ধান্ত ছিলো। এর বিপরীতে কীভাবে প্রোগ্রাম প্ল্যান হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি।