ভারতীয় হাইকমিশনে ‘শ্রাবণ সন্ধ্যা’; শাস্ত্রীয় ও রবীন্দ্রসংগীতে বর্ষা উদযাপন
ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিচি) আয়োজনে ‘শ্রাবণ সন্ধ্যা’ শীর্ষক বিশেষ বর্ষা সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার, ১৮ জুলাই) ভারতীয় হাইকমিশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতি ও মানুষের মনে বর্ষার যে গভীর প্রভাব তা উদযাপনের লক্ষ্যেই এ মনোজ্ঞ অনুষ্ঠান।