‘ইয়া হাবিবি’ শব্দের অর্থ কী; এটি কোথায়, কীভাবে ব্যবহৃত হয়?
আরবি ভাষার অত্যন্ত জনপ্রিয় ও আবেগময় একটি শব্দ হলো ‘ইয়া হাবিবি’ (يا حبيبي)। এই দুটি শব্দের মাঝে এমন এক স্নিগ্ধতা ও মায়াবী টান রয়েছে, যা কানে আসার সঙ্গে সঙ্গেই মন নরম হয়ে যায়। আরবি ভাষাভাষী মানুষ যেমন দৈনন্দিন জীবনে ভালোবাসা ও স্নেহের প্রকাশে এটি ব্যবহার করেন, তেমনি ইসলামী ও আধ্যাত্মিক জগতে এটি প্রেমিক ও প্রিয়তমের মধ্যকার এক পবিত্র ও আত্মিক ডাক হিসেবে সমাদৃত(Ya Habibi meaning in Bengali and usage)।