ইলিশের-দাম
ভরা মৌসুমেও ইলিশের আকাল; মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা

ভরা মৌসুমেও ইলিশের আকাল; মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা

বরিশালের নদ-নদী ও মোকামে ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম আকাশচুম্বী। মণপ্রতি ইলিশের দর লাখ টাকা ছাড়িয়েছে। ক্রেতারা বলছেন, নাগালের বাইরে ইলিশের দাম। আর বিক্রেতাদের দাবি, সরবরাহ কম তাই বেশি দামেই বিক্রি হচ্ছে ইলিশ। উৎপাদন কমার পেছনে নদীতে ডুবোচর, নাব্যতা হ্রাসকে কারণ বলে মনে করছেন কর্মকর্তারা।

শেষ সময়ে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কেজিতে কমেছে ৪০০ টাকা

শেষ সময়ে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কেজিতে কমেছে ৪০০ টাকা

মৌসুমের শেষ সময়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে রূপালি ইলিশ। ভোর থেকেই নদী থেকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। সপ্তাহের ব্যবধানে কমেছে ইলিশের দামও।

প্রায় ৪ কেজি গরুর মাংসের দামে মিলছে এক কেজি ইলিশ!

প্রায় ৪ কেজি গরুর মাংসের দামে মিলছে এক কেজি ইলিশ!

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলায় বরগুনার হাটবাজারগুলোতে দেখা দিয়েছে সামুদ্রিক মাছের তীব্র সংকট। আর এই সংকটকে পুঁজি করে আকাশচুম্বী হয়ে ওঠেছে ইলিশের দাম। বাজারে এখন এক কেজির ওপরের একটি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে প্রায় চার কেজি গরুর মাংসের সমতুল্য টাকা। এমনকি সবচেয়ে ছোট আকারের ইলিশের কেজিও এখন এক হাজার টাকার নিচে মিলছে না।

বরগুনায় বেড়েছে ইলিশের দাম, বাজার মনিটরিং না থাকার অভিযোগ ক্রেতাদের

বরগুনায় বেড়েছে ইলিশের দাম, বাজার মনিটরিং না থাকার অভিযোগ ক্রেতাদের

বাজারে সামুদ্রিক মাছ না আসায় বরগুনায় বেড়েছে রুপালি ইলিশের দাম। ব্যবসায়ীরা বলছেন, সামুদ্রিক ইলিশ না আসা পর্যন্ত ইলিশের দাম কোনোভাবেই কমবে না। এদিকে ক্রেতাদের অভিযোগ নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ইলিশের এমন চড়া দাম।

বরিশালে ইলিশের দাম ক্রেতার নাগালের বাইরে

বরিশালে ইলিশের দাম ক্রেতার নাগালের বাইরে

বরিশালে ইলিশের দাম কমেনি, উল্টো অন্যান্য মাছের দামও বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

মৌসুমের শেষেও নিম্নবিত্ত-মধ্যবিত্তের কাছে ইলিশ অধরা

মৌসুমের শেষেও নিম্নবিত্ত-মধ্যবিত্তের কাছে ইলিশ অধরা

মৌসুম শেষ হতে চললেও এখনো চড়া ইলিশের দাম। সামর্থ্যবানরা কিনলেও ইলিশ অধরাই থেকে যাচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের কাছে। চাঁদপুরের বড় স্টেশন মাছ ঘাটে বছরজুড়ে ইলিশের সংকটে লোকসানের মুখে পড়েছেন আড়তদাররা। ঐতিহ্যবাহী পাইকারি বাজার পরিণত হচ্ছে খুচরা বাজারে। সংকট চলমান থাকলে বাজারটি বিলুপ্তির শঙ্কা ব্যবসায়ী নেতাদের।

বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম

বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম

বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম। পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মণ। প্রভাব পড়েছে চাষের মাছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) ছুটির দিনে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজার ক্রেতাদের ভিড় থাকলেও মাছের দাম চড়া।

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

পূজার মধ্যে ইলিশের দাম তুঙ্গে ওঠার মধ্যেই মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। এরইমধ্যে কূলে ফিরতে শুরু করেছে ট্রলার। শেষমুহূর্তে শিকার করা ইলিশ নিয়ে ফিরছেন অনেকে। ইলিশের প্রজনন রক্ষায় প্রতিবছর অক্টোবরের এই সময়ে নিষেধাজ্ঞা দেয় সরকারের মৎস্য বিভাগ। ২২ দিনের এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েন জেলেরা। নিবন্ধিত জেলেদের দেয়া হয় সরকারি সহায়তা।

১ কেজির ইলিশ ১৮শ’ টাকা

১ কেজির ইলিশ ১৮শ’ টাকা

বাজারে কিছুতেই দাম কমছে না মাছের রাজা ইলিশের। মৌসুমেও জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ ঘাটতি রয়েই যাচ্ছে। এদিকে বৈরি আবহাওয়ার কারণে উপকূলের জেলেরা পড়েছেন বিপাকে। সাগর উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত হচ্ছে। তবে বাজারে সরবরাহ বেড়েছে কিছু সামুদ্রিক মাছ ও নদীর ইলিশের।

ইলিশ রপ্তানির পর দাম বেড়েছে দেশের বাজারে, ক্রেতাদের নাভিশ্বাস

ইলিশ রপ্তানির পর দাম বেড়েছে দেশের বাজারে, ক্রেতাদের নাভিশ্বাস

ভারতে রপ্তানির শুরুর পর বাজারে আরেক দফা বাড়তি ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে দেড়শ' থেকে সাড়ে তিনশ' টাকা পর্যন্ত। কেজিদরে সর্বোচ্চ ২৪শ' টাকাও গুনতে হচ্ছে ক্রেতাদের।

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্পর্ক নেই: উপদেষ্টা ফরিদা আক্তার

ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্পর্ক নেই: উপদেষ্টা ফরিদা আক্তার

২২ দিন ইলিশ আহরণ বন্ধের নির্দেশ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, 'দু’দেশের ব্যবসায়ীদের অনুরোধে ভারতে ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রাণালয়। এরসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।'

সরবরাহ কমায় বেড়েছে ইলিশসহ নদীর মাছের দাম

সরবরাহ কমায় বেড়েছে ইলিশসহ নদীর মাছের দাম

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গেলো তিনদিন উত্তাল ছিলে ভোলার মেঘনা তেতুলিয়া নদী। এমন অবস্থায় নদীতে মাছ শিকার করতে না পারায় কর্মহীন ছিল জেলার বেশিরভাগ জেলে। এতে কমেছে ইলিশসহ নদীর মাছের সরবরাহ, বেড়েছে দাম।