পঞ্চগড়ের দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ১৩ শিক্ষার্থী সবাই অকৃতকার্য
শহরের বুকে বিশাল নান্দনিক বহুতল ভবন আর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক রয়েছে ১৭ জন। কারিগরি শিক্ষার উন্নয়নে বড় অর্থ বিনিয়োগে প্রতিষ্ঠা করা পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এবার এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করতে পারে নি।