ভারতের বিপক্ষে হেরেও সতীর্থদের প্রশংসা করলেন অধিনায়ক নিশি
আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত খেলার সুযোগ পেলে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলও অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের অধিনায়ক ইসমেতারা নিশি। ভারতের বিপক্ষে ফাইনালে হারের পরও সতীর্থদের লড়াকু মানসিকতার প্রশংসা করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন তিনি।