প্রখ্যাত ইসলামি স্কলার মাওলানা সালমান নদভী মারা গেছেন
ভারতের প্রখ্যাত ইসলামি স্কলার, গবেষক, লেখক ও শিক্ষাবিদ মাওলানা সৈয়দ সালমান হুসাইনি নদভী মারা গেছেন। আজ (সোমবার, ২৯ জুন) উত্তর প্রদেশের লখনৌর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। খবর কাশ্মির অবজারভারের।