
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ গ্রেপ্তার ৪
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

হয়তো জমি নিয়ে বিরোধের কারণে নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর: পুলিশ
রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার।

ফের গ্রেপ্তার রিজেন্টকাণ্ডে আলোচিত সাহেদ
পল্লবী থানার মামলায় ফের গ্রেপ্তার হলেন রিজেন্টকাণ্ডে আলোচিত সাহেদ। আজ (সোমবার, ২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।