
আরামকোতে হুথিদের হামলা; সৌদি যুবরাজের কঠোর হুঁশিয়ারি
ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত জ্বালানি ক্ষেত্রে হামলার জবাবে সৌদির দাহরানে অবস্থিত রাষ্ট্রায়ত্ত আরামকো তেল কোম্পানিতে পাল্টা হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। প্রশাসনিক ভবনে আগুন ধরলেও কেউ হতাহত হয়নি। এদিকে, রিয়াদে হুথিদের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৪ জন। ক্ষতিগ্রস্ত অন্তত ১৫টি ভবন। হুথিদের করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর হুথিরা বলছে, সংঘাত দীর্ঘায়িত করলে সৌদিকে কঠিন সমস্যায় পড়তে হবে।

ইয়েমেনে ফের সংঘাত, এডেন-রিয়াদে হুথিদের হামলা
পূর্ণ শক্তি নিয়ে আবারও লড়াই শুরু ইরানপন্থী হুথি বিদ্রোহীদের। ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। রাজধানী সানাসহ অন্যান্য অঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। যদিও, তাইজের সর্বোচ্চ চূড়া, ধুবাব, হুদেইদাহসহ বেশকিছু গুরুত্বপূর্ণ অঞ্চল হুথিদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার দাবি করেছে সৌদি সমর্থিত ইয়েমেনি জোট। এদিকে, সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করে হুথিবিরোধী নতুন অভিযানের ঘোষণা দিয়েছেন ইয়েমেনি প্রেসিডেন্ট।

ইসরাইলি হামলায় গাজায় ১৭ হাজার শিশুসহ ৪৫ হাজারের বেশি প্রাণহানি
গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে ১৭ হাজারই শিশু। প্রাণ ভয়ে এখনো ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। এদিকে, ইসরাইল ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে, জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।