
ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন সরকারি ছুটির অনুমোদন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের শপিং মল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার এবং প্রয়োজনে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।

ঈদ কবে—২৭ নাকি ২৮ মে? কোরবানির সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল
পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) কত তারিখে উদযাপিত হবে তা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে তাদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মূলত চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই তারিখ নির্ধারিত হয়, তবে আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব (Astronomical Calculations) অনুযায়ী একটি সম্ভাব্য রূপরেখা পাওয়া গেছে।

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। গতকাল (মঙ্গলবার, ৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোরবানিতে পশুর সংকট হবে না: কৃষিমন্ত্রী
ঈদুল আজহায় কোরবানির পশুর সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ (সোমবার, ৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি একথা বলেন।

কবে পবিত্র ঈদুল আজহা? কোরবানির সম্ভাব্য তারিখ জানালো যেসব দেশ
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এখন জিলহজ মাসের পবিত্র চাঁদের অপেক্ষায় রয়েছেন। সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এবং ইউরোপের দেশগুলোতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ (Eid in Bangladesh) উদযাপিত হয়।

শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস কবে? জানালো মাউশি
আসন্ন ঈদুল আজহা (Eid-ul-Adha) উপলক্ষে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত (MPO-listed) শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা এবং মে মাসের বেতনের বিল জমা দেওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (Directorate of Secondary and Higher Education) জানিয়েছে, আগামী ১০ মে থেকে অনলাইনে বিল জমা নেওয়ার কার্যক্রম শুরু হবে।

ঈদুল আজহায় টানা ১১ দিনের ছুটি মেলাবেন যেভাবে
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন এক বিরল সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের (Ministry of Public Administration) ছুটির ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, সামান্য কিছু কৌশলী পদক্ষেপ নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ (Long Vacation) উপভোগ করা সম্ভব। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে স্বস্তিদায়ক বিরতি।

ঈদুল আজহা কবে হতে পারে, জানা গেল সম্ভাব্য তারিখ
জ্বিলকদ মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) উদযাপনের সম্ভাব্য তারিখ নিয়ে নতুন হিসাব প্রকাশ পেয়েছে। গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) দেশের আকাশে জ্বিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ (রোববার, ১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে জ্বিলকদ মাস গণনা শুরু হবে।

২০২৬ সালের ঈদুল আজহা কবে? মিলবে যতদিন ছুটি
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) বা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটিতে ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করছে চাঁদ দেখার (Moon Sighting) ওপর।