২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতর কবে? জানা গেলো সম্ভাব্য তারিখ
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যাসংক্রান্ত হিসাব-নিকাশের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান মাস (Holy Ramadan 2027) এবং ঈদুল ফিতরের (Eid ul Fitr 2027) সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। হিজরি ১৪৪৮ সনের (Hijri 1448) ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে রমজান মাস শুরু হতে পারে এবং মার্চ মাসের প্রথমার্ধে উদযাপিত হতে পারে ঈদুল ফিতর (Expected Dates for Ramadan and Eid ul Fitr 2027)।