উচ্চপর্যায়ের-দ্বিপাক্ষিক-বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৭ ‍জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।