মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত এলাকায় রেল সংযোগের উদ্যোগ
মাগুরা ও ঝিনাইদহ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এর লক্ষ্য আঞ্চলিক যোগাযোগ উন্নত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ করা। রেলপথ মন্ত্রণালয় ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ সেকশন পর্যন্ত রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।