অনুমতি ছাড়া সৃজনশীল কাজ এআইতে ব্যবহার ‘চুরি’, হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার লেখক, শিল্পী ও সংগীতজ্ঞদের অনুমতি ছাড়া তাদের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলে ব্যবহার করাকে ‘চুরি’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সৃজনশীল ব্যক্তিদের মেধাস্বত্ব বা কপিরাইট সুরক্ষা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার ডেটা এবং কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।