এনসিপি
আইন কানুন একই আছে; শুধু লোক বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি: নাহিদ

আইন কানুন একই আছে; শুধু লোক বদলিয়েছে, দেশের কোনো পরিবর্তন হয়নি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জনবল একই আছে, আইন কানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি এসেছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘আমরা দেখেছি, কীভাবে র‍্যাবের বিলুপ্তির কথা বলে তারা র‍্যাবকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) পরিণত করেছে।

বিএফআইইউ’র কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইলো দুদক

বিএফআইইউ’র কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইলো দুদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে ১১ হাজার কোটি টাকা পাচারের দুদকের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।’

বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে: সারজিস আলম

বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে: সারজিস আলম

বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। দলটি ক্ষমতার অপব্যবহার করছে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব মন্তব্য করেন।

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাতে শহরের কুড়পাড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শেখ হাসিনা আর কোনোদিনই দেশে ফিরবেন না: সারজিস আলম

শেখ হাসিনা আর কোনোদিনই দেশে ফিরবেন না: সারজিস আলম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা এ দেশের মানুষের ভয়ে পালিয়ে গিয়েছেন, তিনি কোনোদিনই আর দেশে ফিরবেন না। তার মৃত্যু এই দেশে হবে না।

প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে: জামায়াত আমির

প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে: জামায়াত আমির

কারও চোখ রাঙ্গানোকে ভয় করেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমাদের এখন চোখ রাঙ্গানো হয়, এসব চোখ রাঙ্গানো আমরা ভয় করি না। প্রস্তুত থাকুন, চূড়ান্ত ডাক এলে আবার বের হতে হবে।’

সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় নেমে আসবে: নাহিদ ইসলাম

সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় নেমে আসবে: নাহিদ ইসলাম

সরকার যদি লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করে তবে লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী জনসভায় তিনি এ কথা বলেন।

দাবি আদায় না করে ঘরে ফিরবো না: জামায়াত আমির

দাবি আদায় না করে ঘরে ফিরবো না: জামায়াত আমির

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য; তাদের দাবি আদায়ের জন্য; গ্যাস, বিদ্যুতের জন্য; জুলাই আন্দোলনে গনহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরবো না।’

গণরায়-জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ১১ দলীয় ঐক্য, আজ লংমার্চ

গণরায়-জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ১১ দলীয় ঐক্য, আজ লংমার্চ

গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং চলমান সংকট নিরসনের দাবিতে এবার রাজপথে বড় পরিসরে নামছে ১১ দলীয় ঐক্য। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ দিয়ে শুরু হবে এই কর্মসূচি। তবে এই আন্দোলন সরকার পতনের নয় বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের অবস্থান ভবিষ্যৎ রাজনীতিতে বড় চ্যালেঞ্জ সৃষ্টি হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়তির কারণে লংমার্চ; বহরে থাকবে এক হাজার গাড়ি: নাসীরুদ্দীন

তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়তির কারণে লংমার্চ; বহরে থাকবে এক হাজার গাড়ি: নাসীরুদ্দীন

তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লং মার্চে গাড়ির সংখ্যা কমিয়ে প্রায় এক হাজার করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।