
চীনে শি ও পুতিনের সঙ্গে যৌথ বৈঠক করবেন ট্রাম্প
আগামী সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস শুক্রবার এ কথা জানিয়েছেন। বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ তোলার কথা নয় ট্রাম্পের। নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা পাঠানোয় পিয়ংইয়ংয়ের সমালোচনা
এপেক শীর্ষ সম্মেলন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোকে সেনা ও অস্ত্র সহায়তা পাঠানোয় পিয়ংইয়ংয়ের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানরা। শুক্রবার (১৫ নভেম্বর) পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনের বৈঠকে তারা আশঙ্কা করেন, উত্তর কোরিয়া-রাশিয়ার জোট বৈশ্বিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হতে পারে। একইদিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে আলাদা বৈঠকে সিউল-বেইজিং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।