লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ (সোমবার, ২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।