
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ভর্তি শুরু, আবেদন করবেন যেভাবে
প্রথমবারের মতো এমফিল (MPhil) ও পিএইচডি (PhD) গবেষণা প্রোগ্রাম চালু করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (Islamic Arabic University - IAU)। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আল-কোরআন, আল-হাদিস, দাওয়াহ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও ফিকহ বিভাগে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিতদের জন্য আকর্ষণীয় ফেলোশিপ বা বৃত্তির সুযোগ রয়েছে। আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত নিয়মে প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে (IAU MPhil and PhD Admission 2026-27)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর থাকলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।