পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে ‘এসআইআর ফ্যাক্ট’ নিয়ে নতুন বিতর্ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি’র উত্থানের কারণ হিসেবে বারবার আলোচনায় ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘এসআইআর ফ্যাক্ট’। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের বিশ্লেষণ বলছে, এবারের নির্বাচনে বিজেপির জেতা অন্তত ১০৫ আসনে ভোটের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি। যেমন, ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে ১৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন মমতা, আর সেখানে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে ৫১ হাজারের বেশি ভোটারের নাম।